1. সোরের রাজা হীরম, দায়ূদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন|
2. দায়ূদ তখন উপলব্ধি করলেন য়ে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন| প্রভু দায়ূদের সাম্রাজ্য় সুবিশাল ও তার ভিত সুদৃঢ় করেছিলেন কারণ ঈশ্বর দায়ূদ ও ইস্রায়েলের লোকদের ভালবাসতেন|
3. দায়ূদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়|
4. জেরুশালেমে দায়ূদের য়ে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম: শম্মূয, শোব্ব, নাথন, শলোমন,
5. য়িভর, ইলীশূয, ইল্পেলট,
6. নোগহ, নেফগ, যাফিয,
7. ইলীশামা, বীলিযাদা এবং ইলীফেলট|
8. পলেষ্টীয়রা যখন দায়ূদ সম্পর্কে জানতে পারল য়ে দায়ূদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ূদকে খুঁজতে বের হল| দায়ূদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন|
9. পলেষ্টীয়রা রফাযীমের লোকদের আক্রমণ করে তাদের জিনিসপত্র অপহরণ করল|
10. দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?”প্রভু দায়ূদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও| আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে জয় লাভে তোমার সহায় হব|”
11. তখন দায়ূদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন| দায়ূদ বললেন, “বাঁধ ভাঙা জল য়েমন তোড়ে বেরিয়ে আসে ঈশ্বর সেই ভাবে আমার শএুদের ভেদ করেছেন| ঈশ্বর আমার সহায় ছিলেন বলেই এটা সম্ভব হল|” সেই কারণে ঐ জায়গার নাম ‘বাল্-পরাসীম’ রাখা হয়েছিল|
12. পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল| দায়ূদ তাঁর লোকেদের সেই সমস্ত পুড়িয়ে দিতে নির্দেশ দিলেন|
13. পলেষ্টীয়রা রফাযিম উপত্যকার লোকদের আবার আক্রমণ করলে,
14. দায়ূদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন| ঈশ্বর সেই ডাকে সাড়া দিয়ে বললেন, “দায়ূদ, আক্রমণের সময় পলেষ্টীয়দের পিছু ধাওযা করে পাহাড়ে না গিয়ে চতুর্দিক থেকে ঘিরে গাছের আড়ালে লুকিয়ে থেকো|
15. তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে| য়েই পলেষ্টীয়দের পায়ের শব্দ শুনতে পাবে, তাদের আক্রমণ করবে| আমি, ঈশ্বর তোমাদের আগে বেরিয়ে যাব এবং পলেষ্টীয় সেনাদলকে পরাজিত করব|”
16. দায়ূদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ীপথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্য়ন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন|
17. এ ঘটনার পর দায়ূদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ূদের পরাএমের ভয়ে ভীত করে তুললেন|