• myspiritualvoice2025@gmail.com

1 நாளாகமம் - 27

Old Testament

Header
shape
Old Testament
1 நாளாகமம் - 27

1. রাজার সৈন্যবাহিনীতে য়ে সমস্ত ইস্রায়েলীয়রা কাজ করতেন এবারে তার একটা তালিকা দেওয়া যাক| 24,000 সেনার এক একটি দল প্রতি মাসে একটা দল হিসেবে সারা বছর জুড়ে কাজে নিযুক্ত থাকত| এই দলে পরিবারের নেতা থেকে শুরু করে সেনাপতি, সৈন্যাধ্যক্ষ, সাধারণ সান্ত্রী সবাই থাকত|

2. বছরের প্রথম মাসে 24,000 সৈন্যর য়ে দলটি কাজ করত তাদের দায়িত্বে থাকতেন পেরসের উত্তরপুরুষ সব্দীযেলের পুত্র যাশবিযাম|

3. প্রথম মাসে যাশবিযাম সৈন্যাধ্যক্ষ হিসেবে কাজ করতেন|

4. দ্বিতীয় মাসের দলটির দায়িত্বে থাকতেন অহোহর দোদয| তাঁর দলে 24,000 লোক ছিল|

5. তৃতীয় মাসের সেনাপতি ছিলেন নেতৃস্থানীয যাজক যিহোয়াদার পুত্র বনায়| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

6. তাঁকে পরিচালনার কাজে তাঁর পুত্র অম্মীষাবাদ সাহায্য করতেন| বনায় ছিলেন সেই তিরিশ জন বীর যোদ্ধার অন্যতম|

7. চতুর্থ মাসের সেনাপতি ছিলেন য়োয়াবের ভাই অসাহেল| তাঁর পরে তাঁর পুত্র সবদিয় এই দায়িত্ব নিয়েছিলেন| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

8. পঞ্চম মাসের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন সেরহ পরিবারের শমহূত্‌| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

9. ষষ্ঠ মাসে সৈন্যদল পরিচালনা করতেন তকোযার ইক্কেশের পুত্র ঈরা| তাঁর দলে 24 ,000 পুরুষ ছিল|

10. সপ্তম মাসের দায়িত্বে ছিলেন ইফ্রয়িমের উত্তরপুরুষের পলোনার অধিবাসী হেলস| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

11. অষ্টম মাসের দায়িত্বে ছিলেন হূশাতের অধিবাসী সেরহ পরিবারের সিব্বখয| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

12. নবম মাসের দায়িত্বে ছিলেন অনাথোতের বিন্যামীন পরিবারগোষ্ঠীর অবীযেষর| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

13. নটোফাতের সেরহ পরিবারের মহরযের দায়িত্ব ছিল দশম মাসের সৈন্যদল পরিচালনা করা| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

14. পিরিযাথোনের ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর বনায় একাদশ মাসে সৈন্যদল পরিচালনা করতেন| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

15. এবং দ্বাদশ মাসে সৈন্যদল পরিচালনা করতেন নটোফাতের অত্‌নিয়েল পরিবারের হিল্দয| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

16. ইস্রায়েলের বিভিন্ন পরিবারগোষ্ঠীর নেতারা ছিলেন:রূবেণের বংশে: সিখ্রির পুত্র ইলীযেষর, শিমিযোন বংশে: মাখার পুত্র শফটিয়|

17. লেবির বংশে: কমূযেলের পুত্র হশবিয, হারোণ বংশে: সাদোক|

18. যিহূদার বংশে: ইলীহূ নামে দায়ূদের জনৈক ভাই| ইষাখরের বংশে: মীখায়েলের পুত্র অম্রি|

19. সবূলূনের বংশে: ওবদিযর পুত্র য়িশ্ামাযয, নপ্তালির বংশে: অস্রীযেলের পুত্র য়িরেমোত্‌|

20. ইফ্রয়িম বংশে: অসযিযের পুত্র হোশেয, পশ্চিম মনঃশিতে: পদাযের পুত্র য়োয়েল|

28. গদেরের বাল-হানন পশ্চিমের পার্বত্য অঞ্চলের জলপাই গাছগুলি এবং সুকমোরাগাছগুলি রক্ষণাবেক্ষণ করতেন| তেলের ভাঁড়ার সামলাতেন য়োযাশ|

29. শারোণের আশেপাশের গবাদি পশুর দায়িত্ব ছিল সিট্রযের ওপর| অদ্লযের পুত্র শাফট ছিলেন সমভূমিতে য়ে সমস্ত গবাদি পশু চরে বেড়ায় তার দায়িত্বে|

30. উট তদারকির দায়িত্ব ছিল ইশ্মায়েলের ওবীলের ওপর| গাধার তদারকিতে ছিলেন মেরোণোথের য়েহদিয|

31. মেষ চরাতেন হাগরের যাসীষ|এই সমস্ত লোকরা ছিলেন নেতা যারা রাজা দায়ূদের সম্পত্তি দেখাশোনা করতেন|

32. দায়ূদের কাকা য়োনাথন ছিলেন বিচক্ষণ পরামর্শদাতা ও লেখক| হক্মোনির পুত্র য়িহীযেল রাজপুত্রদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন|

33. অহীথোফল ছিলেন রাজার মন্ত্রণাদাতা এবং অর্কীয হূশয় ছিলেন রাজার বন্ধু|

34. পরবর্তীকালে মন্ত্রণাদাতা হিসেবে অহীথোফলের জায়গা নিয়েছিলেন বনায়ের পুত্র যিহোয়াদা আর অবিযাথর| সেনাবাহিনীর অধ্যক্ষর দায়িত্বে ছিলেন য়োয়াব|

21. এবং পূর্ব মনঃশিতে: সখরিয়র পুত্র য়িদ্দো, বিন্যামীন বংশে: অব্নেরের পুত্র যাসীযেল এবং

22. দান বংশের নেতা ছিলেন য়িরোহমের পুত্র অসরেল|ইহারাই ইস্রায়েল পরিবারগোষ্ঠীর নেতা ছিল|

23. রাজা দায়ূদ ইস্রায়েলের জনসংখ্যা গণনা করবেন বলে মনস্থির করেছিলেন| কিন্তু ইস্রায়েলের জনসংখ্যা প্রায় গণনার অতীত ছিল কারণ ঈশ্বর বলেছিলেন, মহাকাশের অগণিত নক্ষত্রের মতোই তিনি ইস্রায়েলের জনসংখ্যা বৃদ্ধি করবেন| দায়ূদ কেবলমাত্র 20 বছর বা তার বেশি বয়সের যারা ইস্রায়েলে বাস করত তাদের গণনা করেছিলেন|

24. সরূযার পুত্র য়োয়াবকে দিয়ে তাদের জনসংখ্যা গণনার কাজ শুরু করেছিলেন, কিন্তু তাও শেষ হয়নি| এর ফলে ঈশ্বর লোকদের প্রতি রুদ্ধ হয়েছিলেন; য়ে কারণে ‘রাজা দায়ূদের ইতিহাস’ গ্রন্থে ইস্রায়েলের কোন জনসংখ্যার উল্লেখ করা হয় নি|

25. রাজসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব য়াঁদের ওপর দেওয়া হয়েছিল তাঁদের তালিকা নিম্নরূপ:অদীযেলের পুত্র অস্মাবত্‌ ছিলেন রাজার কোষাধ্যক্ষ| গ্রাম, দুর্গ ও ছোট শহরগুলোর কোষাগারের দায়িত্বে ছিলেন উষিযের পুত্র য়োনাথন|

26. কলূবের পুত্র ইষ্রি কৃষকদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন|

27. রামার শিমিযির কাজ ছিল রাজার দ্রাক্ষা ক্ষেতগুলোর রক্ষণাবেক্ষণ করা| এই সমস্ত ক্ষেত থেকে য়ে দ্রাক্ষারস প্রস্তুুত হত শিফমের সব্দি তার রক্ষণাবেক্ষণ ও তদারকি করতেন|