1. বিন্যামীনের প্রথম পুত্র বেলা, দ্বিতীয় পুত্র অস্বেল,
2. তৃতীয় পুত্র অহর্হ, চতুর্থ পুত্র নোহা আর পঞ্চম পুত্র রাফা|
3. বেলার পুত্রদের নাম: অদ্দর,
4. গেরা, অবীহূদ, অবীশূয,
5. নামান, আহোহ, গেরা, শফূফন আর হূরম|
6. নামান, অহিয আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ|
7. এঁরা সকলেই গেবায নিজেদের পরিবারের নেতা ছিলেন| উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে য়েতে বাধ্য করেছিলেন|
8. শহরযিম মোযাব অঞ্চলে তাঁর স্ত্রী হূশীম ও বারাক উভয়কেই বিদায দিয়ে আর একটি বিবাহ করেন এবং সেই বিবাহের ফলস্বরূপ কয়েকটি সন্তান হয়|
9. স্ত্রী হোদশের মাধ্যমে য়োব্ব, সিবিয, মেশা, মল্কম, য়িযূশ, শখিয আর মির্ম নামে তাঁর সাত পুত্র হয়|
10. এঁরাও সকলে নিজেদের পরিবারের নেতা ছিলেন|
11. শহরযিম আর তাঁর স্ত্রী হূশীমেরও অহীটূব আর ইল্পাল নামে দুই পুত্র ছিল|
12. ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিযম, শেমদ, বরীয আর শেমা| শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন|
13. বরীয আর শেমা অযালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে য়েতে বাধ্য করেছিলেন|
14. বরীযর পুত্রদের নাম ছিল শাশক, য়িরেমোত্,
15. সবদিয়, অরাদ, এদর,
16. মীখায়েল, য়িশ্পা আর য়োহ|
17. ইল্পালের পুত্রদের নাম সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর,
18. য়িশ্ামরয, য়িষ্লিয আর য়োব্ব|
19. শিমিযির পুত্রদের নাম ছিল যাকীম, সিখ্রি, সব্দি,
20. ইলীযৈনয়, সিল্লথয, ইলীযেল,
21. অদাযা, বরাযা আর শিম্রত্|
22. শাশকের পুত্রদের নাম ছিল: য়িশ্পন, এবর, ইলীযেল,
23. অব্দোন, সিখ্রি, হানন,
24. হনানিয, এলম, অন্তোথিয,
25. য়িফদিয আর পনূযেল|
26. য়িরোহমের পুত্রদের নাম শিম্শরয, শহরিয, অথলিয,
27. যারিশিয, এলিয আর সিখ্রি|
28. এঁরা সকলেই জেরুশালেমে বাস করতেন এবং নিজেদের পরিবারের নেতা ছিলেন| একথা এঁদের পারিবারিক ইতিহাসে লেখা আছে|
29. যিয়ীয়েল ছিলেন গিবিয়োনের পিতা| তিনি গিবিয়োনে থাকতেন| তাঁর স্ত্রীর নাম ছিল মাখা|
30. য়িযীযেলের পুত্রদের নাম হল জ্যেষ্ঠ অব্দোন এবং তারপর যথাএমে সূর, কীশ, বাল, নের, নাদব,
31. গদোর, অহিযো, সখর আর মিক্লোত|
32. মিক্লোতের পুত্রের নাম শিমিয| এঁরা সকলে জেরুশালেমে তাঁদের আত্মীয়-স্বজনদের কাছাকাছি বাস করতেন|
33. নেরেরপুত্রের নাম ছিল কীশ| কীশের পুত্র ছিল শৌল আর শৌলের পুত্রদের নাম ছিল: য়োনাথন, মল্কীশূয, অবীনাদব ও ইশ্বাল|
34. য়োনাথনের পুত্রের নাম: মরীব্-বাল আর মরীব্-বালের পুত্রের নাম ছিল মীখা|
35. মীখার পুত্রদের নাম ছিল: পিথোন, মেলক, তরেয আর আহস|
36. আহসের পুত্রের নাম যিহোয়াদা, যিহোয়াদার পুত্রদের নাম আলেমত্, অস্মাবত্ আর সিম্রি| সিম্রির পুত্রের নাম মোত্সা,
37. মোত্সার পুত্রের নাম ছিল বিনিয়া, বিনিয়ার পুত্রের নাম রফায়, রফায়ের পুত্র ছিল ইলীয়াসা আর ইলীয়াসার পুত্র ছিল আতসেল|
38. আত্সেলের ছয় পুত্রের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিযরিয, ওবদিয আর হানান|
39. আত্সেলের ভাই এশকের পুত্রদের নাম ছিল: জ্যেষ্ঠ ঊলম, দ্বিতীয় য়িযূশ আর তৃতীয় পুত্র এলীফেলট|
40. ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী| এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল| সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল|এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ|