• myspiritualvoice2025@gmail.com

ஆதியாகமம் - 10

Old Testament

Header
shape
Old Testament
ஆதியாகமம் - 10

1. শেম, হাম ও য়েফত্‌ এই তিনজন ছিল নোহর পুত্র| বন্যার পরে এই তিনজনের আরও বহু সন্তান সন্ততির জন্ম হল| শেম, হাম ও য়েফতের উত্তরপুরুষরা:

2. য়েফতের পুত্রগণ হল: গোমর, মাগোগ, মাদয়, য়বন, তূবল, মেশক এবং তীরস|

3. গোমরের পুত্রগণ হল: অস্কিনস, রীফত্‌ এবং তোগর্ম|

4. যবনের পুত্রগণ হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং দোদানীম|

5. ভূমধ্যসাগর অঞ্চলে য়ে সকল মানুষের বাস তারা সকলেই য়েফতের সন্তানসন্ততি| প্রত্যেক পুত্রের নিজস্ব ভূমি ছিল| সমস্ত পরিবারই বৃদ্ধি পেতে পেতে একটি জাতিতে পরিণত হয়| প্রত্যেক জাতির নিজস্ব ভাষা ছিল|

6. হামের পুত্রগণ হল: কূশ, মিশর, পূট এবং কনান|

7. কূশের পুত্রগণ হল: সবা, হবীলা, সপ্তা, রযমা এবং সপ্তক|রযমার পুত্রগণ হল: শিবা এবং দদান|

8. নিম্রোদ নামেও কুশের এক পুত্র ছিল| কালক্রমে নিম্রোদ দারুন শক্তিমান পুরুষে পরিণত হয়|

9. প্রভুর সম্মুখে নিম্রোদ একজন বড় শিকারী হয়ে উঠল| সেজন্য তার সঙ্গে অন্যান্য লোকদের তুলনা করে সকলে বলতো, “ঐ মানুষটি নিম্রোদের মত, এমন কি প্রভুর সামনেও দারুণ শিকারী|”

10. নিম্রোদের রাজত্ব বাবিল থেকে শিনিযর দেশে এরক অক্কদ এবং কল্নী পর্য্ন্ত বিস্তৃত হয়েছিল|

11. নিম্রোদ অশূরেও গিয়েছিল| নিম্রোদ অশূর দেশে নীনবী, রহোবোত্‌-পুরী, কেলহ এবং

12. রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়|)

13. মিশর ছিল লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,

14. পথ্রোষীয়, কস্লূহীয় আর কপ্তোরীয় অঞ্চলগুলির অধিবাসীদের জনক| (পলেষ্টীয়রা কস্লূহীয় দেশ থেকে এসেছিল|)

15. কনান ছিল সীদোনের পিতা| সীদোন কনানের প্রথম সন্তান| কনান হিত্তীয়দের পূর্বপুরুষ ‘হেতেরও’ পিতা ছিলেন| হেত্‌ থেকে হিত্তীয়দের উদ্ভব|

16. কনান ছিলেন যিবুষীয়, ইমোরীয় জনগোষ্ঠী, গির্গাশীয়দের পিতা|

17. হিব্বীয় জনগোষ্ঠী, অর্কীয় জনগোষ্ঠী, সীনীয় জনগোষ্ঠী,

18. অর্বদীয় জনগোষ্ঠী, সমারীয় জনগোষ্ঠী এবং হমাতীয় জনগোষ্ঠী কনান থেকে উদ্ভুত হয়| পরে কনানীয় গোষ্ঠীগুলি পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল|

19. কনানীয়দের দেশ উত্তরে সীদোন থেকে দক্ষিণে গরার পর্য্ন্ত, পশ্চিমে ঘসা থেকে পূর্বে সদোম ও ঘমোরা পর্য্ন্ত এবং অদ্মা ও সবোযীর থেকে লাশা পর্য্ন্ত বিস্তৃত ছিল|

20. এই সমস্ত মানুষই ছিল হামের উত্তরপুরুষ| এইসব পরিবারগুলির নিজস্ব ভাষা ও নিজস্ব দেশ ছিল| তারা ক্রমে ক্রমে পৃথক পৃথক জাতি হয়ে উঠল|

21. য়েফতের বড় ভাই ছিল শেম| শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত|

22. শেমের পুত্ররা হল: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম|

23. অরামের পুত্রেরা হল: উষ, হূল, গোখর এবং মশ|

24. অর্ফক্ষদের পুত্র শেলহ, শেলহের পুত্র এবর|

25. এবরের দুই পুত্র| এক পুত্রের নাম পেলগ| তার আমলে পৃথিবী বিভক্ত হয় বলে তার ঐ নাম হয়| অন্য পুত্রের নাম য়ক্তন|

26. য়ক্তনের পুত্রেরা হল: অল্মোদদ, শেলফ, হত্‌সমবিত্‌, য়েরহ,

27. হদোরাম, উবল, দিক্ল,

28. ওবল, অবীমায়েল, শিবা,

29. ওফীর, হবীলা এবং য়োবব| এরা সবাই ছিল যক্তনের পুত্র|

30. পূর্ব দিকেমেষা এবং পার্বত্য দেশের মধ্যবর্তী ভুভাগে তারা বাস করত| মেষা ছিল সফার দেশের দিকে|

31. এরা সবাই ছিল শেমের পরিবারের অন্তর্গত| পরিবার, ভাষা, দেশ ও জাতি অনুসারেই তাদের সাজানো হয়েছে|

32. এই সবগুলোই নোহের পুত্রদের পরিবার| পরিবারগুলি তালিকা তাদের জাতি অনুসারে প্রস্তুত করা হয়েছে| প্লাবনের পরে এই পরিবারগুলি থেকেই সারা পৃথিবীতে মনুষ্য সমাজের বিস্তার হয়েছে|