• myspiritualvoice2025@gmail.com

ஏசாயா - 12

பழைய ஏற்பாடு

Header
shape
பழைய ஏற்பாடு
ஏசாயா - 12

4. তারপর তুমি বলবে, “প্রভুর প্রশংসা কর! তাঁর নাম উপাসনা কর! সমস্ত দেশে তাঁর কর্মের কথা বিদিত করে দাও| ঘোষণা কর যে তাঁর নাম মহান!”

5. প্রভুর প্রশংসার গান গাও! কেন না, তিনি মহান কাজ করেছেন| এই খবর পৃথিবীময় ছড়িয়ে দাও| পৃথিবীর সব মানুষ তা জানুক|

6. হে সিয়োনবাসীগণ উচ্চস্বরে ঈশ্বরের স্তবগান কর| ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বর অত্যন্ত সএযিভাবে তোমার সঙ্গে আছেন| তাই সকলে খুশী হও|

1. আর সেদিন তুমি বলবে:“হে প্রভু আমি তোমার প্রশংসা করি! তুমি আমার প্রতি রুদ্ধ ছিলে| কিন্তু এখন আর আমার প্রতি রুষ্ট থেকো না! আমার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন কর|”

2. ঈশ্বর আমাকে রক্ষা করেন| আমি তাকে বিশ্বাস করি| আমি ভয় পাই না| তিনি আমাকে রক্ষা করেন| প্রভু য়িহোবা আমার শক্তিও বটে|তিনি আমাকে রক্ষা করেন এবং আমি তাঁর প্রশংসার গান গাই|

3. পরিত্রাণের ঝর্ণা থেকে তোমরা জল তুলবে এবং তারপর তোমরা আনন্দিত হবে|