• myspiritualvoice2025@gmail.com

யோபு - 25

பழைய ஏற்பாடு

Header
shape
பழைய ஏற்பாடு
யோபு - 25

1. তখন শূহীয় বিল্দদ উত্তর দিলেন:

2. “ঈশ্বরই শাসক| প্রতিটি লোককে তাঁর সামনে সভয়ে দাঁড়াতে হবে| তাঁর ঊর্দ্ধলোকের রাজ্যে তিনি শান্তি বজায় রাখেন|

3. কোন লোকই তাঁর ঐশ্বরীয সৈন্যবাহিনীকে গুণতে পারে না| ঈশ্বরের আলো সবার ওপর প্রতিভাত হয়|

4. ঈশ্বরের তুলনায় কেই বা অধিকতর পবিত্র? কোন মানুষই প্রকৃত অর্থে পবিত্র হতে পারে না|

5. ঈশ্বরের চোখে চাঁদ পর্য়ন্ত উজ্জ্বল নয়, তারারাও খাঁটি নয়|

6. মানুষ ঈশ্বরের তুলনায় কম খাঁটি| তুলনায়, মানুষ উল্লু এবং কৃমিকীটের মত!”