• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 116

Old Testament

Header
shape
Old Testament
சங்கீதம் - 116

18. যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|

19. আমি জেরুশালেমের মন্দিরে যাবো| প্রভুর প্রশংসা কর|

1. প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে|

2. আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে|

3. আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|

4. তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম| আমি বলেছিলাম “প্রভু, আমায় রক্ষা করুন!”

5. প্রভু মঙ্গলময় এবং করুণাময়| ঈশ্বর দয়াময়|

6. প্রভু অসহায় মানুষের যত্ন নেন| আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন|

7. হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন|

8. হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|

9. জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব|

10. যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি|

11. হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|”

12. আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!

13. তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো| আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো|

14. যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|

15. প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ| প্রভু, আমি আপনার একজন দাস!

16. আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান| প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!

17. আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো| আমি প্রভুর নাম স্মরণ করবো|