• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 119

Old Testament

Header
shape
Old Testament
சங்கீதம் - 119

1. সেই সব লোক যারা সত্‌ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী| ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে|

2. যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী| তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে|

3. ওই সব লোক কোন মন্দ কাজ করে না| ওরা প্রভুকে মানে|

4. প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন|

5. প্রভু, সবসময় আমি যদি আপনার বিধি মানি,

6. তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব তখন আমি লজ্জিত হবো না|

7. তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব|

8. প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো তাই আমাকে ছেড়ে যাবেন না!

9. একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে? আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে|

10. সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি| ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন|

11. আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি, যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি|

12. হে প্রভু, আপনি ধন্য| আপনার বিধিসমূহ আমায় শেখান|

30. হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি| অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ অনুধাবন করি|

13. আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো|

31. হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো| অতএব আমাকে হতাশ করবেন না|

14. আমি য়ে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি|

32. আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো| প্রভু আপনার আজ্ঞাগুলো আমায় সুখী করে|

15. আমি আপনার নিয়মের আলোচনা করি| আমি আপনার জীবনধারা অনুসরণ করি|

33. প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো|

16. আমি আপনার বিধিসমুহ উপভোগ করি| আপনার বাক্য আমি ভুলবো না|

17. আপনার দাস, এই য়ে আমি আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি|

18. প্রভু আমার চোখ খুলে দিন| আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন এবং য়েসব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা পাঠ করতে দিন|

19. প্রভু, এই দেশে আমি একজন বিদেশী| আমার কাছ থেকে আপনার শিক্ষাকে আড়াল করে রাখবেন না|

34. আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো. আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো|

20. সব সময়েই আমি আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই|

35. হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন| জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি|

21. প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন| যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে, তাদের ভাগ্য়ে মন্দ কিছু ঘটবে|

36. কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন|

22. আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না| আমি আপনার চুক্তি পালন করেছি|

37. প্রভু, অসার বিষযের দিকে আমাকে তাকাতে দেবেন না| আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন|

23. নেতারা পর্য়ন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে| কিন্তু প্রভু, আমি, আপনার দাস এবং আমি আপনার বিধিসমূহ অনুধাবন করি|

38. আপনার দাসের জন্য য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন, যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে|

24. আপনার চুক্তি আমার নিকট বন্ধু| ওটি আমাকে ভালো উপদেশ দেয়|

39. য়ে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন| আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো|

25. আমি খুব শীঘ্রই মারা যাবো| প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন|

40. দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি| আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন|

26. আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন| এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন|

41. প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|

86. প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে| আমায় নির্য়াতন করে ঐসব ভুল করেছিল| আমায় সাহায্য করুন|

27. প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন| য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছেন তা আমায় বলতে দিন|

42. তাহলে য়ে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো| প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি|

87. ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে| কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি|

28. আমি দুঃখী এবং শ্রান্ত| আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো|

43. আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন| প্রভু, আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তের ওপর নির্ভর করি|

88. প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন| আপনি যা বলবেন আমি তাই করবো|

29. হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন| আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন|

44. প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো|

89. হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে| আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে|

90. চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত| প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে|

45. তাহলে আমি মুক্ত হবো| কেন? কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি|

46. এমন কি রাজাদের সামনেও আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব|

91. এখনও পর্য়ন্ত এই পৃথিবী য়ে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি| এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে|

92. আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো|

47. হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি এবং ওগুলোতে আমি আনন্দ পাই|

93. আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না, কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে|

48. প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি| আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি|

49. প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন| সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়|

94. প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন! কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি|

143. আমার সমস্যা এবং দুঃসময় ছিল| কিন্তু আমি আপনার নির্দেশ উপভোগ করি|

50. আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন| আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে|

95. দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো| কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে|

144. আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য| আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি|

51. যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে| কিন্তু আমি আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হই নি|

96. আপনার বিধি ছাড়া সব কিছুরই সীমা আছে|

52. আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি| প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়|

97. হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি| সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি|

145. হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব|

53. যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তখন আমি ক্রুদ্ধ হই|

98. প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে| আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে|

146. প্রভু, আমি আপনাকে ডাকছি| আমায় রক্ষা করুন! আমি আপনার চুক্তি পালন করবো|

54. আপনার বিধিগুলোই আমার গৃহেসঙ্গীত|

99. আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী, কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি|

147. আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি| আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি|

55. প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি|

148. আপনার কথা অধ্যযনের জন্য আমি অনেক রাত পর্য়ন্ত জেগে থাকি|

149. হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ| দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন|

150. দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে| ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না|

151. প্রভু, আপনি আমার কাছেই আছেন এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে|

56. এটা সম্ভব হয়েছে তার কারণ, আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|

100. সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি|

152. দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি য়ে আপনার শিক্ষামালা হবে চিরন্তন|

57. প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি|

101. আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম| তাই প্রভু, আপনি যা বলবেন, আমি তাই করতে পারি|

153. প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন| আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি|

58. প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি| আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন|

102. হে প্রভু, আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না|

154. হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন| আপনার প্রতিশ্রুতি অনুসারে আমায় বাঁচতে দিন|

59. নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি|

103. আপনার বাক্যগুলো আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগে|

60. কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি|

155. দুষ্ট লোকরা জয় করতে পারবে না, কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না|

104. আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে, তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|

61. একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে| কিন্তু প্রভু, আমি আপনার শিক্ষামালাকে ভুলিনি|

105. প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে|

62. আপনার সুসিদ্ধান্তর জন্য, মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই|

106. আপনার বিধিগুলো ভালো| আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো|

63. যারা আপনার উপাসনা করে আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ|

107. প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি| দয়া করে আপনার প্রতিশ্রুতি মত আমাকে আবার বাঁচতে দিন!

64. প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে| আমায় আপনার বিধিগুলো শেখান|

108. প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলো শেখান|

65. হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন| যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন|

109. আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন| কিন্তু আমি আপনার শিক্ষাগুলো ভুলি নি|

66. প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন| আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি|

110. দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো| কিন্তু আমি আপনার আজ্ঞাগুলি অমান্য করিনি|

67. দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি| কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি|

111. প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো| এটা আমাকে ভীষণ খুশী করে|

68. হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন| আপনার বিধিগুলো আমায় শেখান|

112. আপনার বিধিগুলো পালন করার জন্য আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো|

69. লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে| কিন্তু সমস্ত অন্তর দিয়ে আমি আপনার আজ্ঞা পালন করে গেছি|

113. প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি| কিন্তু আপনার শিক্ষামালাগুলো আমি ভালোবাসি| 1

70. ঐ সব লোক খুবই নির্বোধ| কিন্তু আমি আপনার শিক্ষামালার অধ্যযন উপভোগ করেছি|

156. প্রভু, আপনি অত্যন্ত সদয়| য়েগুলো আপনি যথায়থ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন|

114. আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন| প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি|

71. আমি য়ে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল, কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম|

157. আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়, কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি|

115. প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না| আমি অবশ্যই আমার ঈশ্বরের আজ্ঞা পালন করবো|

72. প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর| তারা 1,000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম|

158. আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি| প্রভু, তারা আপনার বাক্য অনুসরণ করে না| এবং আমি তা ঘৃণা করি|

73. হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন| আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন|

159. দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি| প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন|

74. প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে| ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি|

160. একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে| প্রভূ এবং আপনার সমস্ত ভালো ও ন্যায্য বিধিগুলো চিরদিনই থাকবে|

75. প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর এবং আপনি য়ে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথায়থ ছিলো|

116. হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো| আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না| 1

76. এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন| আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন|

117. প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো| আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যযন করবো|

77. হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন| আমি আপনার শিক্ষামালাগুলো সত্যিই উপভোগ করি|

118. হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন| কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো| 1

78. লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে| ঐ লোকগুলো য়েন লজ্জিত হয়| হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যযন করি|

119. প্রভু, দুষ্ট লোকদের আবর্জনার মত আপনি পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন| তাই আমি সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো|

79. আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে|

120. প্রভু, আমি আপনাকে ভয় করি| আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি|

80. প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন, তাহলে আমি আর লজ্জিত হব না|

121. যা সঠিক এবং ভালো আমি তাই করেছি| হে প্রভু, যারা আমায় উত্‌পীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না|

81. আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায আছি| কিন্তু হে প্রভু, আপনি যা বলেন তাতে আমি বিশ্বাস করি|

122. আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন| আমি আপনার দাস| হে প্রভু, ঐ অহঙ্কারী লোকেদের আমাকে উত্‌পীড়ন করতে দেবেন না|

161. শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো| কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম|

82. আপনি য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে| হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?

123. হে প্রভু, আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সাহায্যের আশায থেকে এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায আমার দু চোখ ক্লান্ত|

83. যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না|

124. আমি আপনার দাস| আমার প্রতি আপনার প্রকৃত ভালোবাসা দেখান| আমাকে আপনার বিধিগুলো শেখান|

162. হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে, একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে য়েমন সুখী হয় তেমন সুখী|

84. আমি কতদিনই বা বাঁচবো? হে প্রভু, যারা আমায় নির্য়াতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?

125. আমি আপনার দাস| আমি যাতে আপনার চুক্তি জানতে পারি, আমায় বুঝতে সাহায্য করুন|

85. কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে|

126. প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে| লোকরা আপনার বিধি ভঙ্গ করেছে|

163. আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি| কিন্তু আমি আপনার শিক্ষামালাকে ভালোবাসি, প্রভু|

127. প্রভু আপনার বিধিগুলোকে আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি|

164. আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি|

128. আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি| ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি|

165. যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে| কোন কিছুই ঐ লোকদের পতন ডেকে আনতে পারবে না|

129. হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর| সেই জন্য আমি তা অনুসরণ করি|

130. যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে, তা একটি আলোর মত য়েটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়|

166. রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি| আমি আপনার আজ্ঞাগুলি পালন করেছি|

131. হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যযন করতে চাই| আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য়্য় হয়ে প্রতীক্ষা করছে|

167. আমি আপনার চুক্তি অনুসরণ করেছি| প্রভু, আপনার বিধিগুলো আমি প্রচণ্ড ভালোবাসি|

132. ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন, যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন|

133. প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন| আমার প্রতি ক্ষতিকর কিছু ঘটতে দেবেন না|

168. আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি| প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন|

134. হে প্রভু, য়ে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো|

169. প্রভু আমার আনন্দ গীত শুনুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় জ্ঞানী করে দিন|

135. প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন|

170. প্রভু, আমার প্রার্থনা শুনুন| আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন|

136. লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না| সেইজন্য আমি এত কেঁদেছি য়ে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি|

137. হে প্রভু, আপনি মঙ্গলময় এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সত্‌|

171. আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন| আপনার প্রশংসা আমার ওষ্ঠ থেকে উপছে পড়ে|

138. আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন| আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি|

172. আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন| হে প্রভু, আপনার সব বিধিই ভালো|

139. আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে| আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি|

140. আমরা য়ে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি, আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি|

173. আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো| তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন|

141. আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না| কিন্তু আমি আপনার আজ্ঞা ভুলি নি|

174. হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন| আপনার শিক্ষামালা আমাকে সুখী করে|

142. আপনার ধার্ম্মিকতা চিরন্তন এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়|

175. আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু| আপনার বিধি য়েন আমায় সাহায্য করে|

176. হারিযে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে| হে প্রভু, আমায় খুঁজতে আসুন| আমি আপনার দাস এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি|