• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 120

பழைய ஏற்பாடு

Header
shape
பழைய ஏற்பாடு
சங்கீதம் - 120

1. আমি সমস্যায় পড়েছিলাম| সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম এবং তিনি আমায় উদ্ধার করেছেন!

2. প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| ওই লোকগুলো য়ে কথাগুলো বলেছে তা সত্য নয়|

3. মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে? তোমরা কি জানো তোমরা কি লাভ করবে?

4. সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কযলা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে|

5. তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন| এটা য়েন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য|

6. যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে আমি দীর্ঘদিন বাস করেছি|

7. আমি বলেছি আমি শান্তি চাই, কিন্তু তারা য়ুদ্ধ চেয়েছে|