• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 126

Old Testament

Header
shape
Old Testament
சங்கீதம் - 126

1. সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন, সেই সময় য়েন স্বপ্নের মতই ছিলো!

2. আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম! তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো, “ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন|”

3. হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমত্কার জিনিসগুলি করেছেন এবং এই বিষযে আমরা খুশী|

4. হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত আমাদের ভাগ্যফিরিয়ে দিন|

5. কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে| কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়|

6. যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে| কিন্তু যখন সে শস্য় ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিত্কার করবে!