• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 127

Old Testament

Header
shape
Old Testament
சங்கீதம் - 127

1. যদি প্রভু বয়ং একটি বাড়ী না তৈরী করেন, তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে| যদি প্রভু বয়ং শহরের নজরদারি না করেন তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে|

2. জীবিকার জন্য ভোরে ওঠা এবং অধিক রাত পর্য়ন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয| ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রাত্রে সুনিদ্রা দেন|

3. শিশুরা ঈশ্বরেরই উপহার| তারা হল মাযের গর্ভ থেকে পাওয়া পুরস্কার|

4. একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত|

5. য়ে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে|সেই লোক কখনই পরাজিত হবে না| নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে|