• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 128

Old Testament

Header
shape
Old Testament
சங்கீதம் - 128

1. প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী| ঈশ্বর য়েভাবে চান তারা সেইভাবেই বাঁচে|

2. যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে| তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে|

3. গৃহে তোমার স্ত্রী ফলদাযী দ্রাক্ষালতার মতই হবে| তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে|

4. এই ভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন|

5. সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন| সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর|

6. তুমি য়েন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক|