1. হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন? আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন? আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?পরিচালকের প্রতি| দায়ূদের একটি গীত|
2. আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে য়ুদ্ধ করব? আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে? আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে?
3. হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন! আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন; নয়তো আমি মরে যাবো!
4. যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!” আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে|
5. হে প্রভু, আমি আপনার প্রকৃত ভালবাসার ওপর আস্থা রেখেছিলাম| আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন!
6. আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই, কারণ তিনি আমার জন্য হিতকর কাজ করেছেন|