18. যখন সংকট আসে তখন কযেকজন দম্ভ করা থেকে বিরত হয়| প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন|
19. ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন|
20. তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন| তাদের একটি হাড়ও ভাঙবে না|
21. দুষ্ট লোকদের শযতানি তাদের ক্রমশঃ ধ্বংস করবে|
22. প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন| যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না|
1. সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই| আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে|
2. হে বিনীত লোকরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি তোমরা শোন এবং সুখী হও|
3. আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর| এসো আমরা তাঁর নামের সম্মান করি|
4. আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন| যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন|
5. সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন| লজ্জিত হযো না|
6. এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে| প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন|
7. যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন| প্রভুর দূত তাদের রক্ষা করেন|
8. প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর| য়ে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়|
9. তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর| কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রযোজন|
10. বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে| কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে|
11. শিশুরা, আমার কথা শোন, আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়|
12. যদি কেউ জীবনকে ভালোবাসে এবং দীর্ঘ ও ভালো জীবনযাপন করতে চায়,
13. তাহলে, সেই ব্যক্তি য়েন মন্দ কথা না বলে, সে য়েন মিথ্যা কথা না বলে|
14. খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর| শান্তির জন্য কাজ কর| য়তক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও|
15. ভালো লোকদের প্রভু রক্ষা করেন| তিনি তাদের প্রার্থনা শোনেন|
16. কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী| তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন!
17. প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন|