• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 55

பழைய ஏற்பாடு

Header
shape
பழைய ஏற்பாடு
சங்கீதம் - 55

1. ঈশ্বর আমার প্রার্থনা শুনুন| করুণার জন্য আমার য়ে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না|

2. ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন| আমাকে কোন্ জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন|

3. আমি য়ে সব জিনিষে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে| ঐ দুষ্ট লোকটি আমাকে বলছে| আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে| ওরা আমার মাথার ওপর হুড়মুড় করে সংকটসমূহ এনে ফেলেছে|

4. আমার হৃদয়ের ভিতরে ঘাত-প্রতিঘাত হয়ে যাচ্ছে| মৃত্যু ভয়ে আমি ভীত হয়ে রয়েছি|

5. আতঙ্কে আমি কাঁপছি| আমি সন্ত্রস্ত|

6. আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে বের করতাম|

7. আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে য়েতাম|

8. আমি ছুট দিতাম| আমি পালিয়ে য়েতাম| এই সমস্যার ঝড় থেকে আমি পালিয়ে য়েতাম|

9. প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন| আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি|

10. এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে|

11. রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে| লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে|

12. এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো, আমি সহ্য করতে পারতাম| এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করতো আমি লুকোতে পারতাম|

13. কিন্তু হে আমার সখা, বন্ধু, আপনি বয়ং আমায় আক্রমণ করেছেন|

14. যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে য়েতাম, তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি|

15. য়েন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে! পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন? কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে|

16. সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো, প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন|

17. সন্ধ্যায, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি| আমি তাঁকে বলব, কোন্ বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন|

18. আমি অনেক যুদ্ধ করেছি| সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন|

19. ঈশ্বর, আমার কথা শোনেন| সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন|

20. কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না| তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না|

21. ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং নিজের বন্ধুদের আক্রমণ করে|

22. আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে| ওদের কথা মাখনের মত মসৃণ, কিন্তু ঐসব কথা ছুরির মতই কাটে|

23. তোমার য়োদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর তিনি তোমাদের যত্ন নেবেন| ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না| [24 ] তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব|ff