• myspiritualvoice2025@gmail.com

சங்கீதம் - 64

பழைய ஏற்பாடு

Header
shape
பழைய ஏற்பாடு
சங்கீதம் - 64

1. ঈশ্বর, আমার কথা শুনুন| আমার শত্রু আমায় শাসাচ্ছে| আমাকে তার হাত থেকে রক্ষা করুন!

2. শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন| ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন|

3. ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে| ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা য়েন বিভক্ত তীরের মত|

4. ওদের গোপন ড়েবা থেকে ওরা নির্ভয়ে এবং অতর্কিতে সরল ও সত্‌ মানুষদের দিকে তীর ছোঁড়ে|

5. মন্দ কাজে ওরা একে অন্যকে উত্সাহিত করে| ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে| ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”

6. ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে| ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে| মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল|)

7. কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন! এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে|

8. মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে| কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন| তখন যারাই ওদের দেখবে তারা বিস্মযে অভিভূত হয়ে মাথা নাড়াবে|

9. লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন| তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে| তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে| ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে|

10. একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে এবং তাঁর ওপর নির্ভর করে| একজন ভাল ও সত্‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে|