• myspiritualvoice2025@gmail.com

ரூத் - 4

Old Testament

Header
shape
Old Testament
ரூத் - 4

1. শহরের ফটকের কাছে যেখানে লোকরা সব জড়ো হয়েছে সেখানে বোয়স গেল| সেখানে সে বসে রইল যতক্ষণ না সেই ঘনিষ্ঠ আত্মীয়টি আসে| এর কথাই সে রূতকে বলেছিল| তারপর এক সময় সেই লোকটি তার সামনে দিয়ে চলে যাচ্ছিল| বোয়স তাকে ডাকল, “বন্ধু এই য়ে শোনো, এখানে বসো!”

2. তারপর বোয়স কয়েক জন সাথী জোগাড় করল| শহরের দশ জন প্রবীণ লোককে সে ডাকল| তাদের বলল, “বসো!” তারা বসল|

3. তারপর বোয়স সেই ঘনিষ্ঠ আত্মীয়টিকে বলল, “পাহাড়ি দেশ মোয়াব থেকে নয়মী ফিরে এসেছে| আমাদের আত্মীয় ইলীমেলকের জমি সে বিক্রী করছে|

4. এই শহরের লোকদের ও প্রবীণ ব্যক্তিদের সামনে আমি তোমাকে এই কথা বলছি| যদি তুমি সেই জমি কিনে নিতে চাও, কেনো| আর যদি জমিটা ছাড়িযে নিতে না চাও, তাও বলো| তুমি না পারলে আমিই ছাড়িয়ে নেব|”

5. তখন বোয়স আরও বলল, “নয়মীর জমি কিনে নিলে তুমি মোয়াবীয়া বিধ্বা রূতকেও পেয়ে যাবে| যদি মোয়াবীয়া রূতের সন্তান হয় সেই হবে জমির মালিক| এই ভাবে জমিটা ওদের পরিবারেই থেকে যাবে|”

6. আত্মীয়টি বলল, “আমি ঐ জমি কিনবো না| ওটা তো আমারই হওয়ার কথা| কিনলে আমার নিজের জমিই খোয়াব| ও তুমিই কেনো|”

7. (বহুকাল আগে ইস্রায়েলে কেউ কোনো সম্পত্তি কিনলে বা ছাড়িয়ে নিলে একজন লোক তার জুতো খুলে খদ্দেরকে দিয়ে দিত| এটাই ছিল বেচা-কেনার প্রমাণ|)

8. সেই মতো ঘনিষ্ঠ আত্মীয়টি বলল, “জমি তুমি কিনে নাও|” তারপর সে তার জুতো খুলে বোয়সকে দিল|

9. তখন বোয়স সমবেত লোকদের এবং প্রবীণ ব্যক্তিদের বলল, “তোমরা সকলে সাক্ষী রইলে য়ে আমি ইলীমেলক, কিলিযোন এবং মহলোনের এই সমস্ত জমিজমা নয়মীর কাছ থেকে কিনে নিলাম|

10. সেইসঙ্গে রূতকেও আমার স্ত্রী হিসেবে কিনে নিলাম| এর ফলে মৃত স্বামীর সব সম্পত্তির অধিকার হবে তারই পরিবারের লোকরা| এভাবেই তার নাম তার জমির ও পরিবার থেকে সরিয়ে দেওয়া হবে না| তোমরা আজ সকলেই সাক্ষী থাকলে|”

11. সকলেই সাক্ষী থেকে গেল| তারা বলল,ইস্রায়েলের গৃহ যারা তৈরীকরেছিল সেই রাহেল এবং লেয়ার মত করে প্রভু য়েন গড়ে তোলেন এই নারীকে য়ে তোমার বাড়ীতে আসছে| তুমি ইফ্রাথাতে শক্তিশালী হও| তুমি বৈত্‌লেহমেও বিখ্যাত হও|

12. তামর যিহূদার পুত্র পেরসকে জন্ম দিয়েছিল এবং তার পরিবার মহান হয়েছিল| প্রভু য়েন তেমনি করেই তোমাকেও রূতের গর্ভজাত বহু সন্তান দেন| এবং তোমার পরিবারও পেরসের মতোই মহান হয়ে ওঠে|

13. বোয়স রূতকে বিয়ে করলো| প্রভুর আশীর্বাদে রূত্‌ গর্ভবতী হল| সে একটি পুত্রের জন্ম দিল|

14. শহরের রমনীরা নয়মীকে বলল,প্রশংসা করো প্রভুকে যিনি তোমাকে উপহার হিসেবে এই মহান পুত্র দিলেন| সে ইস্রায়েলে বিখ্যাত হবে|

15. এই তোমাকে পুনর্জীবিত করবে এবং তোমার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে| তোমার পুত্রবধূর সুবাদেই তাকে পেলে| তোমারই জন্য সে এই ছেলেকে জন্ম দিয়েছিল| সে তোমায় ভালবাসে এবং সে তোমায় সাতটি ছেলের চেয়ে ঢ়ের বেশি ভালবাসে|”

16. নয়মী ছেলেকে কোলে তুলে নিলো এবং তাকে আদর-যত্ন করল|

17. পাড়া প্রতিবেশীরা তার একটা নাম দিল| এই স্ত্রীলোকরা বলল, “এখন নয়মীর একটি পুত্র আছে!” তারা পুত্রটির নাম রাখল ওবেদ| ওবেদের পুত্রের নাম যিশয়| যিশয়ের পুত্রের নাম দায়ূদ|রূত্‌ ও বোয়সের পরিবার

18. এই হচ্ছে পেরসের পরিবারের বংশপরিচয়:পেরসের পুত্র হিষ্রোণ|

19. হিষ্রোণের পুত্র রাম| রামের পুত্র অম্মীনাদব|

20. অম্মীনাদবের পুত্র নহশোন| নহশোনের পুত্র সল্মোন|

21. সল্মোনের পুত্র বোয়স| বোয়সের পুত্র ওবেদ|

22. ওবেদের পুত্র যিশয়| যিশয়ের পুত্র দায়ূদ|