• myspiritualvoice2025@gmail.com

சகரியா - 2

Old Testament

Header
shape
Old Testament
சகரியா - 2

11. সেই সময়ে বহু জাতি আমার কাছে আসবে| তারা আমার লোক হবে এবং আমি তোমার শহরে বাস করব|” আর তুমি জানবে য়ে সর্বশক্তিমান প্রভু আমায় তোমার কাছে পাঠিয়েছেন|”

12. প্রভু জেরুশালেমকে তাঁর বিশেষ শহর হিসেবে আবার মনোনীত করবেন| যিহূদা হবে পবিত্র ভূমিতে তাঁর অংশ|

13. প্রত্যেকে নীরব হও! প্রভু তাঁর পবিত্র আবাস হতে আসছেন|

1. তারপর আমি চোখ তুলে চেয়ে দেখলাম মাপার ফিতে হাতে একজন মানুষ|

2. আমি জিজ্ঞেস করলাম, “আপনি কোথায যাচ্ছেন?”তিনি আমায় বললেন, “আমি জেরুশালেম মেপে দেখতে চাই তা দৈর্ঘ্যে ও প্রস্থে কতখানি|”

3. তখন য়ে দেবদূতটি আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি চলে গেলেন এবং আরেকটি দেবদূত তাঁর সঙ্গে কথা বলবার জন্য এগিয়ে এলেন|

4. তিনি তাকে বললেন, “দৌড়ে গিয়ে সেই যুবকদের বল য়ে জেরুশালেম মাপার পক্ষে অতিশয বড়| তার কাছে গিয়ে এই কথাগুলো বল:‘জেরুশালেম হবে প্রাচীরবিহীন একটি শহর কারণ জেরুশালেমে বসবাসকারী মানুষ ও পশুর সংখ্যা হবে অনেক|’

5. প্রভু বলেছেন, ‘আমি শহরের চারধারে একটি আগুনের প্রাচীর তৈরী করে তাকে রক্ষা করব| এবং সেই শহরের মহিমা আনয়ণ করবার জন্য আমি সেখানে বাস করব|”‘

6. প্রভু বলেছেন, “তাড়াতাড়ি কর, উত্তরে অবস্থিত দেশটি ত্যাগ কর! হ্যাঁ, এটা সত্যি য়ে আমি তোমার লোকেদের চতুর্দ্দিকে ছড়িয়ে দিয়েছিলাম|”

7. ওহে সিয়োনের লোকেরা, যারা বাবিলে বাস করছ, তোমাদের প্রাণ বাঁচাতে এ জায়গা ছেড়ে যাও| ঐ শহর ছেড়ে পালাও! সর্বশক্তিমান প্রভুই এই কথা বলেছেন| তিনি আমাকে সেই জাতিগুলির মধ্যে পাঠিয়েছেন যারা তোমাদের লুঠ করেছিল| তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে সম্মান আনতে|

8. কারণ তোমাদের আঘাত করা, ঈশ্বরের চোখের মণিকে আঘাত করবার তুল্য|

9. বাবিলের লোকেরা আমার লোকেদের কারারুদ্ধ করেছিল এবং তাদের এীতদাস বানিয়েছিল| কিন্তু আমি তাদের আঘাত করলে তারা আমার লোকেদের দাস হয়ে যাবে| তখন তোমরা জানবে য়ে সর্বশক্তিমান প্রভুই আমায় পাঠিয়েছেন|”

10. প্রভু বলেছেন, “সিয়োন, আনন্দ করো এবং সুখী হও! কারণ আমি আসছি এবং আমি তোমার শহরে বাস করব|